পাবনা থেকে আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস পরিচালিত বিনোদন জগৎ এরিয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অফিস স্থাপন বিষয়ক মতবিনিময় সভা ২৬/৬/২২ তারিখ মমইন হোটেল এ্যান্ড রিসোর্টের কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়।সভায় শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক চলতি দায়িত্ব ডাঃ মোঃ মতিউর রহমান। উক্ত সভায় উন্নয়নে সহায়ক হিসাবে পুলিশ বাহিনীর ভূমিকার উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন বক্তারা বলেন,আইন-শৃঙ্খলা উন্নত হলে অর্থনৈতিক উন্নতি হবে। অর্থনৈতিক উন্নয়ন হলে দরিদ্র পরিবারে নারী ও শিশু তার সুফল পাবে।যেহেতু যেকোন দুর্যোগ,দারিদ্রতা,অসুবিধা ও বিপদ আপদে এসব নারী ও শিশুকে বেশী আক্রান্ত করে।তাই পুলিশ বাহিনীর কার্যক্রমে টিএমএসএস জন্মলগ্ন থেকেই সহযোগী ও উপকার ভুগেী হয়ে আসছে। আগামীতেও টিএমএসএস পুলিশ বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।অনুষ্ঠানে টিএমএসএসে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোছাঃ গুলনাহার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি বিপিএম বার-পিপিএম বনজ কুমার মজুমদার।সভায় অন্যদের মধ্যে পিবিআই হেড কোয়ার্টার্স এর অ্যাডিশনাল ডিআইজি সায়েদুর রহমান,পিবিআই গাইবান্ধার পুলিশ সুপার এআর এম আলিফ,বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম,টিএমএসএস’র সাধারণ পর্ষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় আইবিএ এর প্রফেসর ড.মোহা.হাছানাত আলী ও পিবিআই বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় ধন্যবাদ সূচক বক্তব্য দেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম।সভায় ব্যাটালিয়ন পুলিশের সিও, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার পুলিশ সুপার,টিএমএসএস’র পরামর্শক,বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সরকারী,বে-সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।আব্দুল খালেক পিভিএম, পাবনা তারিখ ২৬/৬/২২
অনান্য খবর
রাণীশংকৈলে প্রাথমিক স্তরে নতুন বই বিতরণ
মাহাবুব আলম ,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ( ১ জানুয়ারি) ২০২৪ প্রতি বছরের মতো এবছরও শিশু শ্রণি, প্রাক-প্রাথমিক ও…
পাবনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে সভা
ভোক্তাদের সেবার মান নিশ্চিতে দেশের ভোক্তা অধিকার অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। এবং এ কাজে জনসাধারণও যাতে এগিয়ে আসে…
ঢাকায় ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালকের সাথে ডক্টর হোসনে আরা বেগমের মতবিনিময়
এ কে খান : ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য…
