উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের অগ্রপথিক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে দুই দিন ব্যাপী বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এখন টিভির সম্পাদকীয় প্রধান কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নিদেশনা মূলক বক্তব্য দেন ও বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি বলেন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহী করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বই নিয়ে যাওয়ার এ ব্যতিক্রম আয়োজন নিসন্দেহে প্রশংসনীয়।তিনি আরো বলেন,এ বই মেলার মাধ্যমে বিভিন্ন নামীদামী লেখকদের লেখা বইগুলি অতি সহজেই বই প্রেমিকদের কাছে পৌঁছানো সহজ।তিনি ছাত্র,শিক্ষকসহ সবাইকে মেলা থেকে বই ক্রয় করার পরামর্শ দেন।বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বুধবারের দুই দিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদ রহমান।টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ চত্বরে দুই দিন ব্যাপী বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক,শিক্ষার্থী,টিএমএসএসের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তা,উপদেষ্টা,পরামর্শক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,তরুন কবি,সাহিত্যিক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এ মেলার আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনান্য খবর
‘আওয়ামী লীগ বৃক্ষরোপণ করে, বিএনপি-জামায়াত বৃক্ষ ধ্বংস করে’
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়ন করতে আওয়ামী লীগ বৃক্ষরোপণ…
ঝুঁকিতে থাকা দেশগুলোকে বাড়তি অর্থ প্রদানের আহ্বান শেখ হাসিনার
জলবায়ু পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাড়তি অর্থ ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার…
দেশে পৌঁছেছে ‘সোনার তরী’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে দেশে এসেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বোয়িং ৭৮৭-৯…
