এ কে খান :
উত্তর জন পদের কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রপথিক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, বর্তমান যুগের আলোকবর্তিকা, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহু প্রতিভার অধিকারী শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসেন আরা বেগম অসুস্থ বগুড়ার অপর কৃতি সন্তান মাটিডালি এলাকার মরহুম আব্দুল কাদের এর স্ত্রী টিএমএসএসের অন্যতম দাতা ব্যক্তিত্ব ও টিএমএসএস পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোছাঃ শামসুন্নাহার বানুকে আজ দেখতে তার শয্যা পাশে যান। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম মোছাঃ শামসুন্নাহার বানুর বাসায় পৌছালে তার পরিবারের সদস্যরা তাঁকে স্বাগতম জানান। এ সময় ডক্টর হোসনে আরা বেগম বলেন শামসুন্নাহার বানু অত্যন্ত মেধাবী ও টিএমএসএসের হিতাকাঙ্ক্ষী ছিলেন। তিনি শিক্ষা জীবন থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী মানুষ হিসেবে খ্যাত। বগুড়ার এই কৃতি সন্তান তাঁর জীবন কাল ব্যাপী সামাজিক, মানবিক তথা বহু জনকল্যাণ মূলক কার্যক্রম ও টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করেছেন। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অসুস্থ টিএমএসএসের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য শামসুন্নাহার বানুকে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে ও ধৈর্য ধারণ করার জন্য আহবান জানান। তিনি বলেন শামসুন্নাহার বানু সর্বদা উত্তর বঙ্গের নানা সামাজিক কার্যক্রমে যথেষ্ট ভূমিকা রেখেছেন। তিনি টিএমএসএস এর আজীবন সদস্য হিসাবে টিএমএসএস-কে নানা দিক নির্দেশনা, গঠনমূলক সমালোচনা করে সংস্থাকে ত্রুটিমুক্ত করণে নিঃস্বার্থ ভূমিকা রেখেছেন। তাঁর দুরারোগ্য শয্যা পার্শ্বে অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এর মাধ্যমে তিনি নিজের রোগ মুক্তির নিমিত্তে সকলের নিকট দোয়া কামনা করেন। অসুস্থ শামসুন্নাহার এর শয্যা পার্শ্বে তাঁর পরিবারের সদস্যরাও সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময় টিএমএসএসের সাবেক কোষাধ্যক্ষ ও পরিচালনা পর্ষদের উপদেষ্টা রোটারিয়ান আয়শা বেগম, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোছাঃ শামসুন্নাহার বানুকে তাঁর বাসায় দেখতে যাওয়ার জন্য অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগমের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
