বগুড়ায় টিএমএসএসের নবাগত মাঠ কর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের পথিকৃৎ, বিশিষ্ট  শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশন-১ বগুড়া ডোমেইনের আওতাধীন পরিচালিত পাঁচটি জোনে নিয়োগ প্রাপ্ত নবাগত মাঠ কর্মীদের দুই দিন ব্যাপী বেসিক মাইক্রোফাইন্যান্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিসের প্রশিক্ষণ বিভাগের হল রুমে গত ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত দুই দিনের প্রশিক্ষণের সমাপনী  অনুষ্ঠিত হয়। বগুড়া-১ ডোমেইন নিয়ন্ত্রিত পাঁচটি জোন কর্তৃক আয়োজিত বগুড়া কেন্দ্রীয় জোনের, জোন প্রধান মোঃ গেলাম মোস্তফার সভপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের প্রশিক্ষণ ডোমেইনের, ডোমেইন প্রধান পরিচালক মোছাঃ ফয়জুন নাহার।প্রধান অতিথি অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএসে যোগদানকৃত নবাগত মাঠ কর্মীদের শুভেচ্ছা ও স্বাগতম জানান। তিনি টিএমএসএসের প্রতিষ্ঠাকালীন সময়ের কথা নবাগত মাঠ কর্মীদের অবহিত করেন। তিনি আরও বলেন তৃর্ণ মূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান আজকে এ পর্যায়ে এসেছে। তিনি বলেন সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি এ সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো নবাগত মাঠ কর্মীদের মাধ্যমে সারা দেশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। তিনি যার যার অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে নবাগত মাঠ কর্মীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেন। বিশেষ অতিথি টিএমএসএসের প্রশিক্ষণ ডোমেইনের, ডোমেইন প্রধান মোছাঃ ফয়জুন নাহার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন সুন্দর জীবন গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ মানুষের জীবনকে উন্নত ও সুন্দর করে। তিনি প্রশিক্ষণ লব্ধ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি এ প্রতিষ্ঠানকে অধিকতর উন্নয়নে এগিয়ে নেওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান। সভাপতি কেন্দ্রীয় জোন প্রধান মোঃ গোলাম মোস্তফা নবাগত মাঠ কর্মীদের প্রশিক্ষণ দেন। তিনি নবাগত কর্মীদের এ প্রতিষ্ঠানের নানা নিয়ম শৃঙ্খলার বিষয়ে অবহিত করেন। তিনি তাদের নতুন, নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করে কার্যক্রম চালানোর বিষয়ে পরামর্শ দেন। মাঠে ঋণ বিতরণ, খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় করার পাশাপাশি টার্গেট পূরণ করতে  তাদের আহবান জানানো হয়। তিনি ন্যায়, নিষ্ঠার সাথে কাজ করার জন্য মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি নবাগত মাঠ কর্মীদের নিজ নিজ শাখায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার কলাকৌশল নির্ধারনের পরামর্শ দেন। শাখা গুলোতে সঞ্চয় সংগ্রহের মাধ্যমে কার্যক্রম চালানো, ক্ষুদ্র উদ্যোগ, অগ্রসর বৃদ্ধি, আত্মসাৎ জিরো টলারেন্স নীতি গ্রহণ ও বকেয়া হ্রাসের পরিকল্পনার বিষয়ে তাদের অবহিত করেন। বগুড়া-১ ডোমেইন নিয়ন্ত্রিত পাঁচটি জোন যথাক্রমে বগুড়া উত্তর, বগুড়া দক্ষিণ, বগুড়া কেন্দ্রীয় জোন, সিরাজগঞ্জ জোন ও জয়পুরহাট জোনে নিয়োগ প্রাপ্ত ২৬ জন মাঠ কর্মী ২দিন ব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণ সংক্রান্ত সকল কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় টিএমএসএসের নবাগত মাঠ কর্মী, অন্য কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: