বগুড়ায় টিএমএসএস’র ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের স্টাফ ডেভলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

বগুড়ায় টিএমএসএস’র ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের স্টাফ ডেভলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত
এ কে খান :
“মান উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে টিএমএসএস এইচইএম হেলথ, এডুকেশন এন্ড মাইক্রো ফাইন্যান্স গ্রান্ড সেক্টরভুক্ত ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের আয়োজনে একটি স্টাফ ডেভলপমেন্ট প্রশিক্ষণ কর্মশালা শনিবার, ১৯ জুলাই, ২০২৫ তারিখে বগুড়ার ঠেঙ্গামারাস্থ টিএমএসএস ফাউন্ডেশন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালনের আহবান জানান। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। সোহরাব আলী খান আরও বলেন বতমান তরুন প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টি করতে আমাদের কাজ করতে হবে। তিনি টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ডকে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে গড়ে তোমার প্রতি আহবান জানান। তিনি কর্মকর্তাদের নতুন নতুন প্রকল্প গ্রহণ করে সে মোতাবেক কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুগ্ম পরিচালক কাজী কামরুজ্জামান খান বক্তব্য দেন। সারা দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা, ইনভেস্টমেন্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করা, শরী’আহ পালনে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা, অনিয়ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এছাড়াও, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ ও সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের এই গুরুত্বপূর্ণ কর্মশালায় টিএমএসএস পরামর্শক, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। অংশ গ্রহণকারীরা প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও ইসলামিক মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন: