বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:
বগুড়ায় টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত
এ কে খান :
বগুড়ার জয়পুর পাড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে “এসএসসি-২০২৫” পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্মানে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। ডক্টর হোসনে-আরা বেগম তার বক্তব্যে বলেন, টিএমএসএস পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ। তাই এ কলেজের শিক্ষার মান ও পরিবেশ অত্যন্ত ভালো। তিনি নতুন নতুন শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠানে ভতি হওয়া পরামর্শ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিপিএসসির গভর্নিং বডির চেয়ারম্যান ও টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম। এছাড়াও সমাবেশে টিএমএসএসের পরামর্শক মোঃ রেজাউল করিম ও সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এসএসসি-২০২৫ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনও তাদের অনুভূতি ব্যক্ত করেন। বক্তারা এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে ভালো ফলাফল অর্জন এবং শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন ও নৈতিক বিকাশ নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থী ও অভিভাবকগণ তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক ও কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
এ সময় স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: