এ কে খান :দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় Sustainable Microenterprise & Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মেশিনারীজ ও ইকুইপমেন্ট উপ-প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বনানী গাক টাওয়ারের কনফারেন্স রুমে ১৭ এপ্রিল এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন গাক’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন। এ কর্মশালায় বিশ্বব্যাংক প্রতিনিধি Miss Eun Joo Allison, (TTL, SMART Project) ও পরিবেশ বিশেষজ্ঞ সৈয়দ মুজতাবা সোবাইর প্রমুখ উপস্থিত থেকে প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মশিয়ার রহমান, স্মার্ট প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর গোকুল চন্দ্র বিশ্বাস, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ রওশন হাবিব, গাক’র সিনিয়র পরিচালক ও SMART প্রকল্পের ফোকাল পারসন ড. মোঃ মাহবুব আলম, পরিচালক (এমএফ) মোঃ মুখলেছুর রহমানসহ অন্যান্য প্রকল্প কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বিটাক, পরিবেশ অধিদপ্তর, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, টিএমএসএস, জাকস ফাউন্ডেশন, এসো এনজিও’র নির্বাহী পরিচালক ও ফোকাল পারসন এবং প্রকল্পের উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশ গ্রহণের পূর্বে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিবৃন্দ গাক কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
অনান্য খবর
শুরু হলো পশুর হাটের বেচাকেনা
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩টি অস্থায়ী পশুরহাটে আজ বুধবার পশু কেনাবেচা শুরু হচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি…
পুলিশের সাইবার পেট্রোলিংয়ে জঙ্গীরা কুপোকাত
হামলার প্রস্তুতিতেই ধরা পড়ে যাচ্ছে শংকর কুমার দে ॥ দেশের ভেতরে যে কারণে জঙ্গীরা সংগঠিত হয়ে জঙ্গী হামলার…
‘৩৩৩’ নম্বরে কল দিলেই বাসায় পৌঁছে যাবে খাবার
কোনো পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকলে ‘৩৩৩’নম্বরে কল দিলেই তার বাসায় খাবার পৌঁছে যাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ…
