আঃ খালেক পিভিএম,পাবনা
উত্তর জনপদের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক আয়োজিত পরিবেশ সনদের গুরুত্ব,প্রয়োজনীয়তা ও সনদ প্রাপ্তিতে করনীয় বিভিন্ন বিষয়ে কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন খাতে জড়িত উদ্যোক্তাদের অংশগ্রহনে দিনব্যাপী পরিবেশগত সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ১৮ জানুয়ারী বগুড়ার বনানী গাক’র প্রধান কার্যালয় অনুষ্ঠিত হয়।
“পরিবেশগত সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ“শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গাকের প্রকল্প সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন মোঃ জিয়া উদ্দিন সরদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বগুড়া কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি শিল্পের একটি বৃহৎ হাব। এ শিল্পের উৎপাদিত পণ্য সমুহ দেশের কৃষি খাতে বিশেষ অবদান রেখে চলছে।তিনি আরো বলেন আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের লক্ষ্যে এ শিল্পের জন্য বিভিন্ন রকম সনদ প্রয়োজন।এরই ধারাবাহিকতায় বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম(গাক)”সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)” এর আওতায়”পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি” উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের মাঝে সনদ প্রাপ্তিতে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে।
প্রকল্প ব্যবস্থাপক জনাব সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্যোক্তাদের পরিবেশ সনদের গুরুত্ব,প্রয়োজনীয়তা ও সনদ প্রাপ্তীতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বগুড়া জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। পরিবেশবান্ধব কারখানা ও পরিবেশ অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন এসইপি প্রকল্পের মোঃ সম্রাট আলী। প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাখাওয়াৎ হোসেন,ডকুমেন্টেশন অফিসার (এসইপি),মোঃ হাসান সাদিক টেকনিক্যাল অফিসার (এসইপি),মোঃ মাসুদ রানা, ফাইন্যান্স এ্যান্ড প্রকিউরমেন্ট অফিসার (এসইপি) সহ গাক’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ।প্রশিক্ষণ কর্মশালায় ২৪ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী উদ্যোক্তাগণ পরিবেশ সার্টিফিকেশন প্রাপ্তীতে এধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য গাক এসইপি প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে উদ্যোক্তাগন পরিবেশ সনদ অর্জন করবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
