প্রশিক্ষণই সিপাহির পেশাগত জীবনের মেরুদণ্ড : বরিশাল রেঞ্জ কমান্ডার

১০ সপ্তাহ মেয়াদি পরিচিতিমূলক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান
শেয়ার করুন:

প্রশিক্ষণই সিপাহির পেশাগত জীবনের মেরুদণ্ড : বরিশাল রেঞ্জ কমান্ডার
এ কে খান পিভিএম : বরিশাল, ২২ ফেব্রুয়ারি : শৃঙ্খলা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ২৬ ও ২৭তম ব্যাচের নবীন সিপাহিদের ১০ সপ্তাহ মেয়াদি পরিচিতিমূলক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল আনসার ব্যাটালিয়ন ৪৪ বিএন অধিনায়ক চলতি দায়িত্ব মোঃ হাছান আলী’র সভাপতিত্বে বরিশাল আনসার-ভিডিপি’র জেলা কার্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে রেঞ্জ কমান্ডার বলেন, প্রশিক্ষণই একজন সিপাহির পেশাগত জীবনের মেরুদণ্ড। এই ১০ সপ্তাহ তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে অস্ত্রচালনা, ড্রিল ও শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ গড়ে উঠবে। তিনি নবীনদের শৃঙ্খলা, সততা ও দেশপ্রেম ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ তোমাদের মধ্যে দলগত চেতনা, আনুগত্য ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলবে। নিয়ম-শৃঙ্খলা মেনে চলাই হবে সফলতার মূল চাবিকাঠি। প্রশিক্ষণের প্রতিটি ধাপ গুরুত্বসহকারে অনুসরণ করলে ভবিষ্যতে একজন আদর্শ ও দায়িত্বশীল সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ, সুশিক্ষিত ও মানবিক সদস্য গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি নবীন সিপাহিদের কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা এবং কমান্ড চেইন মেনে চলার আহ্বান জানান। বিশেষ অতিথি বরিশাল জেলা কমান্ড্যান্ট তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণ একজন সদস্যকে কেবল বাহ্যিকভাবে শক্তিশালী করে না, বরং মানসিকভাবে প্রস্তুত ও আত্মবিশ্বাসী করে তোলে। তিনি বলেন, এই সময়টুকু সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দায়িত্ব পালন সহজ ও ফলপ্রসূ হবে।” নবীন সিপাহিদের সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান তিনি।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন। পুরো আয়োজনটি ছিল অনুপ্রেরণা মূলক ও গৌরবময়, যা নবীন সিপাহিদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে। এ সময় প্রশিক্ষণার্থী নবীন সদস্য, সংগঠনের নানা পদমর্যাদার কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: