প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাইবান্ধা ও বগুড়া সফরে যাবেন। বাসস

শেয়ার করুন:

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের দুটি জেলার বন্যাদুর্গত মানুষের অবস্থা দেখতে আজ গাইবান্ধা ও বগুড়া সফরে যাবেন। বাসস।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, শেখ হাসিনা প্রথমে শনিবার (আজ) সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যাবেন। এ সময় তিনি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে চারা বিতরণ করবেন।

পরে প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে শেখ হাসিনা বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় যাবেন এবং সেখানে সারিয়াকান্দি হাইস্কুল মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ বিতরণ করবেন। তিনি পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ হলরুমে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বন্যা ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি বিকেলে ঢাকা ফিরে আসবেন। শেখ হাসিনা গত ২০ আগস্ট দেশের উত্তরাঞ্চলে বন্যা দুর্গত দুটি জেলার বন্যার্তদের অবস্থা দেখতে দিনাজপুর ও কুড়িগ্রাম সফর করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *