পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে ঘড়ে বসে ডিজিটাল সেবা প্রাপ্তি বিষয়ে মহিলাদের নিয়ে উঠান বৈঠক হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম। বক্তব্য দেন, জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাও জেলা শাখার সভাপতি তাহমিনা হক মোল্লা, উপজেলা তথ্য আপা মুন্নি আকতার, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। বৈঠকে অনলাইনে মাধ্যমে চাকরির আবেদন পত্র পুরণ, ভর্তি পরীক্ষার ফরম পুরন, বিভিন্ন পরীক্ষার ফলাফল, কৃষি শিক্ষা, ব্যবসা, আইনী পরমর্শ, চিকিৎসা সহ নানা ডিজিটাল সেবা নিয়ে আলোচনা করা হয়।মোঃ লাতিফুর রহমান লিমন
অনান্য খবর
বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হচ্ছে কলকাতার বইমেলা
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। পাবলিশার্স অ্যান্ড…
বাংলাদেশের রাজধানী কি ঢাকার বাইরে সরিয়ে নিতে হতে পারে?
বিশ্বের আরও অনেক ছোট বড় দেশ তাদের রাজধানী শহর সরিয়ে নিয়েছে পরিকল্পিতভাবে গড়ে তোলা নতুন কোন শহরে। এর মধ্যে রয়েছে…
মেট্রোরেলে সংযুক্ত হবে বাস র্যাপিড ট্রানজিট
বাসের জন্য বিশেষায়িত লেন বা বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) হওয়ার কথা ছিল গাজীপুর থেকে কেরানীগঞ্জ পর্যন্ত। কিন্তু বিমানবন্দরের পর একাধিক…
