পাবনায় বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ যুবক আটক

পাবনায় বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ যুবক আটক
শেয়ার করুন:

পাবনায় বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ যুবক আটক
এ কে খান :
পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজিনুর রহমান এর পরিকল্পনায় পরিচালিত বিশেষ অভিযানে একটি দেশীয় রিভলবারসহ এক যুবককে আটক করেছে পাবনা সদর থানা পুলিশ। বৃহস্পতিবার ২১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম। এ সময় পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম সার্বিক সহায়তা প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযান চলাকালে একটি চলন্ত মোটরসাইকেল সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। তবে মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় মিনহাজুল ইসলাম মিথন (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রটির বাটে লালচে মেরুন রঙের প্লাস্টিক সংযুক্ত ছিল এবং ব্যারেলের অগ্রভাগে ইংরেজিতে “MADE IN PAKISTAN” লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন: