এ কে খান, পাবনা থেকে
পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রিতি সমাবেশ ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের শ্রী শ্রী জয়কালী মন্দিরে দুর্গাপূজা উদযাপন ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত সস্প্রিতি সমাবেশ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান ৮ অক্টোবর মঙ্গলবার মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পাবনার মর্জিনা লতিফ ট্রাস্টের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। পূজা উদযাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত সম্প্রিতি সমাবেশ ও উপস্থিত দুস্থদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি প্রিন্সিপাল মোহাম্মদ ইকবাল হোসাইন,, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান প্রমুখ।অনুষ্ঠান শেষে অতিথিরা মর্জিনা লতিফ ট্রাস্টের পৃষ্ঠপোষকায় এলাকার দুঃস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন। এ সময় পূজা উৎযাপন পরিষদের সদস্য, হিন্দু সম্প্রদায়ের অনুসারিগন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
