পাবনা পুলিশ ফোর্সের মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে পুলিশ সুপারের ভলিবল খেলায় অংশ গ্রহণ

পাবনা পুলিশ ফোর্সের মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে পুলিশ সুপারের ভলিবল খেলায় অংশ গ্রহণ
শেয়ার করুন:

পাবনা পুলিশ ফোর্সের মনোবল ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে পুলিশ সুপারের ভলিবল খেলায় অংশ গ্রহণ

এ কে খান :

পাবনা ২ জুন : পাবনা জেলার পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে ভলিবল খেলায় অংশ নিয়েছেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। মঙ্গলবার ২ জুন বিকেলে পাবনা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভলিবল খেলায় অংশ নেন পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। খেলা শেষে তিনি বলেন, পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও কর্মোদ্যম বজায় রাখতে নিয়মিত খেলাধুলা এবং শরীরচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং পারস্পরিক সম্প্রীতি, দলগত চেতনা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের সুস্থ ও প্রাণবন্ত রাখতে বিভিন্ন ক্রীড়া ও বিনোদন মূলক কার্যক্রমের আয়োজন অব্যাহত থাকবে। জানা যায়, পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখা, কর্মস্পৃহা বৃদ্ধি ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত ভাবে এ ধরনের ক্রীড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, এমন উদ্যোগ বাহিনীর সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভলিবল খেলায় অংশ নেয়।

শেয়ার করুন: