পাবনা জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু

পাবনা জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু
শেয়ার করুন:

পাবনা জেলা পরিষদের প্রশাসকের দ্বায়িত্ব গ্রহণ করেছেন মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু
এ কে খান, পাবনা ব্যুরো :
আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক ভাবে পাবনা জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন পরিষদের নবনিযুক্ত প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরু ইসলাম বিশু। পাবনা জেলা পরিষদের রশিদ হলে রবিবার দুপুরে অতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ পদে দ্বায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে পাবনা-৫ সদর আসনের এমপি এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা ২ আসনের এমপি এ্যাড. সেলিম রেজা হাবিব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মাসুদ খন্দকার, এআর গ্রুপের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পাবনা আরিফপুর সদর গোরস্থানের সভাপতি গোলাম রব্বানী কামনা, শিমলা স্পেসালাইজিড হাসপাতালের চেয়ারম্যান সমাজসেবক রোটারিয়ার আবুল হোসেন,  রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির পাষ্ট প্রেসিডেন্ট উন্নয়ন সংগঠক রোটারিয়ান নুরুন্নবী খান হুমু, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মাসুম বগা। দায়িত্ব গ্রহনকালে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু তার বক্তব্যে বলেন, সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। জীবন ও যৌবন পুরো সময় জেলাবাসীর অধিকার রক্ষায় চেষ্টা করেছি। পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে পৌরবাসীকে সাথে নিয়ে তাদের খেদমত করবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নীত করে নাগরিকদের সুবিধা বৃদ্ধির চেষ্টা রেখেছিলাম। তাকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমার সকল চেষ্টা ঢেলে দিয়ে জেলাবাসীর কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট থাকবো। তিনি বলেন জীবনের আর চাওয়া পাওয়া কিছু নেই। মাটি ও মানুষের জন্য একাত্তর সালে ভয়াবহতার দিনে গুলিবিদ্ধ হয়েছিলাম। হয়তো মরেও যেতে পারতাম। মনে করি আল্লাহপাক মানুষের খেদমতে সম্পৃক্ত রাখার জন্যই বাঁচিয়ে দিয়েছিলেন। তিনি বলেন, আমার রাজনৈতিক ও সামাজিক জীবনে পাবনার মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি, সেই মর্যাদাটুকু যেনো আমি সম্মানের সাথে হেফাজত করতে পারি এর জন্য সকলের কাছে দোয়া চাই। সকলকে সাথে করে নিয়ে ঐক্যবদ্ধভাবে পাবনা জেলা পরিষদকে একটি অনুকরনীয় ও উদাহরনযোগ্য করে গড়ে তোলার জন্য চেষ্টা করবো। আপনারা আমার সাথে থাকবেন। আপনাদের মানুষ হয়ে, আপনাদের প্রিয়ভাজন হয়ে জীবনের শেষদিন অবধি থাকতে চাই। অনুষ্ঠানে পাবনা-৫ আসনের এমপি এ্যাড. শিমুল বিশ্বাস বলেন, জহুরুল ইসলাম বিশুর রাজনৈতিক ও কর্মমূখর জীবন অনেক সমৃদ্ধ। মানুষের বিপদে আপদে নিজেকে জড়িয়ে রেখে সকলের কাছে তিনি নিজেকে প্রিয়ভাজন করে তুলতে সামর্থ্য হয়েছেন। আমরা সকলে মিলে তাকে সহযোগিতার মধ্য দিয়ে পাবনাকে আমরা আরো এগিয়ে নিয়ে যাবো। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: