পঞ্চগড় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

শেয়ার করুন:

উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার বার্ষিক জেলা সমাবেশ ২০২২
গতকাল মঙ্গলবার ২১/৬/২২ তারিখ পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।পঞ্চগড় জেলার,জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন সম্পর্কিত দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিচালক অপারেশন এ কে এম জিয়াউল আলম পিভিএমএস। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস ও পঞ্চগড় এসএসআই’র উপ পরিচালক আনোয়ার হোসেন মনির।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড় জেলার,জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আলম।
বার্ষিক জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঞ্চগড় জেলার আনসার ভিডিপির বিভিন্ন উপজেলা কর্মকর্তা,ইউনিয়ন দলনেতা,দলনেত্রীসহ আনসার-ভিডিপির কয়েক  শতাধিক সদস্য,সদস্যা উপস্থিত ছিলেন। 

রংপুর রেঞ্জের ভিডিপি সদস্যের প্রশিক্ষণ সমাপনী র‍্যালী । 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  রংপুর রেঞ্জের ৭টি জেলায় একযোগে পরিচালিত ভিডিপি সদস্যদের গবাদিপশু,পোল্ট্রি,মৎস্য ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক ভাবে গত ২১/৬/২২ তারিখ শেষ হয়েছে।চলতি অর্থ বছরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা রংপুর,কুড়িগ্রাম,লালমণিরহাট,গাইবান্ধা,দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সদরের প্রশিক্ষণ কেন্দ্রে গত ১৯ জুন থেকে পারিচালিত হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বাবলম্বী ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জেলা কমান্ড্যান্টদের সার্বিক তত্ত্বাবধানে রংপুর বিভাগের ৩৫০জন ভিডিপি সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।আনসার ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস এর দিকনির্দেশনায় সকল জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা,জেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিষয় ভিত্তিক অভিজ্ঞ কর্মকর্তাগণ এ প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্স হিসাবে প্রশিক্ষণার্থী সদস্যদের সম্যক জ্ঞান প্রদান করেন। উক্ত সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ শেষে সকল জেলা কমান্ড্যান্টদের নেতৃত্বে গবাদিপশু,পোল্ট্রি,কৃষি-সবজি ও মৎস্য ভান্ডারে করবো এদেশ মোরা স্বর্ণবরণ-প্রশিক্ষণার্থীদের এ স্লোগানে জেলায় জেলায় আনসার ভিডিপির সবুজ বিপ্লবের হাতছানি র‍্যালী বের করা হয়।

শেয়ার করুন: