নোয়াখালীর বন্যার্তদের মাঝে ড.হোসনে আরা বেগমের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম
শেয়ার করুন:

এ কে খান :  

বগুড়ার কৃতি সন্তান, দেশে থ্রিজির সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব, বহুপ্রতিভার অধিকারী, নারী উদ্যোক্তা ব্যক্তিত্ব, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএসের অপারেশন-৫ চট্রগ্রাম ডোমেইনের আওতাধীন পরিচালিত নোয়াখালী জেলার বন্যাদূর্গত এলাকার মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি ২৮ আগস্ট নোয়াখালী জেলার, নোয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের বান ভাসী মানুষের অস্থায়ী কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজ খবর নেন। এ সময় তিনি বন্যার্ত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম হেলিকপ্টার যোগে নোয়াখালী জেলার বন্যা কবলীত ক্ষতি গ্রস্থ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি তৃর্ণমূলে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। তিনি বলেন টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মনোভাব নিয়েই সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। তিনি টিএমএসএসের সকল সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানানোর পাশাপাশি এ এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে টিএমএসএসের মানবিক কর্মকান্ড গুলো দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি হেলিকপ্টার যোগে বন্যা কবলীত এলাকা পরিদর্শন করে ব্যাপক ক্ষয় ক্ষতি দেখতে পান। তিনি ক্ষতি গ্রস্থ মানুষের ধৈর্য ধারণ করতে ও মহান আল্লাহ প্রতি বিশ্বাস রেখে পরবর্তী কার্যক্রম পরিচালনার আহবান জানান। তিনি বলেন আজকের এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রীর পরিমান খুবই অপ্রতুল। তিনি আরো বলেন টিএমএসএসের ৪০টি টিম এ এলাকায় কাজ করার জন্য অতি শীঘ্রই আসবে। এ টিমের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন টিএমএসএসের পক্ষ থেকে বন্যা পরবর্তী এলাকার মানুষের সর্বাত্বক সহযোিগতা করা হবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস পরিচালিত মাসুদা মেটারনিটি হাসপাতালের  পরিচালক ফাতেমা খাতুন রিমা, টিএমএসএসের অপারেশন-৫ চট্টগ্রাম ডোমেইনের, ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ আবুর রাজ্জাক, নোয়াখালী জোন প্রধান মোঃ আঃ মতিন ও শাখা প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় স্বেচ্ছা সেবী সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, দূর্গত এলাকার সাধারণ মানুষ,উপকার ভোগী মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য টিএমএসএসের সকল কর্মকর্তা-কর্মচারীদের একদিনের সমপরিমান বেতনের টাকা দেশের পূর্বাঞ্চলের বন্যা দুর্গত মানুষের মধ্যে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন: