নাটোর টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

শেয়ার করুন:

নাটোর টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্বোধন

এ কে খান :

দেশের গ্রামীন জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারপার্সোন অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র স্বাস্থ্য শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম কেন্দ্রের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। নাটোর জোনের আওতাধীন নাটোর-১ শাখায় ১২ মার্চ বৃহস্পতিবার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্ম এলাকার সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের একটি নতুন দ্বার উন্মোচিত হলো। টিএমএসএস’র দিঘাপাতিয় রিজিওনের, রিজিওন প্রধান মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম ও পিএইচই এন্ড এসপি এফও এর কো-অর্ডিনেটর মোশাররফ সুলতান প্রমুখ।অন্যদের মধ্যে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএস’র নাটোর জোনের, জোন প্রধান দেব নারায়ন সাহা। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি কর্মসূচির সফলতার জন্য সকলের সহায়তা কামনা করেন।প্রধান অতিথি মোঃ রেজাউল করিম বলেন, সুস্বাস্থ্যই উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি, এ সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা, রোগ প্রতিরোধ, পুষ্টি সচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম জানান, এই সেবা কেন্দ্রের মাধ্যমে স্বল্প ব্যয়ে ও সহজলভ্য ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর ফলে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে ডোমেইন প্রধান মনে করেন। উপস্থিত এলাকাবাসী ও বক্তারা স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র উদ্বোধন করায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম ও টিএমএসএস’র কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী মানুষ, টিএমএসএস’র নতুন পুরাতন সদস্য ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন নাটোর-১ শাখার, শাখা প্রধান মোঃ সাইফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লষ্ট কর্ম এলাকার প্রায় দুইশত জন সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শেয়ার করুন: