পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২২ মার্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।পবিত্র কোর-আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।কোর-আন তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা পারভীন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ও পরামর্শ মূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,আব্দুল খালেক,ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মনিরা পারভিন,দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রেবা পারভীন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষক রত্না রানী অধিকারী, আকামত আলী ও আফতাব উদ্দিন প্রমুখ।বিদায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বহু দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষিকা মোছাঃ আবেদা সুলতানা ও আরাফাত রহমান মৃদুল।
অনান্য খবর
দিনাজপুরে টিএমএসএসের মৃত্যু সদস্যদের জীবন বীমার টাকা ফেরত প্রদান
দিনাজপুরে টিএমএসএসের মৃত্যু সদস্যদের জীবন বীমার টাকা ফেরত প্রদান পাবনা জেলা প্রতিনিধি : দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ঠ সমাজ…
পাবনা রাইফেল ক্লাবের চর্তুবার্ষিক নির্বাচনে
আসাদুজ্জামান বিকাশ : পাবনা রাইফেল ক্লাবের কার্যকরি পরিষদের চর্তুবার্ষিক (২০২৩-২০২৬) মেয়াদের নির্বাচনে একটি প্যানেলে ১৯ টি পদে ১৯ জন প্রার্থী…
বিমানের হজ অ্যাপস চালু
হজযাত্রীদের জন্য একটি মোবাইল অ্যাপস চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, হজযাত্রা সহজ, গতিশীল ও সফল…
