ঢাকার উত্তরা এপিবিএনের সাইবার অভিযানে ৯১টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

শেয়ার করুন:

ঢাকার উত্তরা এপিবিএনের সাইবার অভিযানে ৯১টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

এ কে খান :

ঢাকা: ঢাকার উত্তরা ১-আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-এর সাইবার ক্রাইম এন্ড অপারেশনাল শাখা এক সফল অভিযানের মাধ্যমে ৯১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে। একই সাথে, বিকাশ ও রকেট প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার, ফেসবুক ও হোয়াটস অ্যাপ আইডি পুনরুদ্ধার এবং অন্যান্য সাইবার অপরাধ দমনেও এই ইউনিট উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ১আগস্ট উত্তরার এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় এপিবিএন-১ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ উপস্থিত থেকে এই কার্যক্রমের সার্বিক দিক তুলে ধরেন। তিনি বলেন, “১ এপিবিএনের সাইবার ক্রাইম এন্ড অপারেশনাল শাখা গত এক মাস ধরে নিরলস পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাইবার অপরাধের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে। সাইবার জগতে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” অভিযানের বিস্তারিত গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে, দেশের বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত জিডি, মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা এবং অন্যান্য সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে সাইবার মনিটরিং করা হয়। এই সফল অভিযানের মাধ্যমে কেবল ৯১টি মোবাইলই নয়, আরও যেসব সাফল্য এসেছে বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে প্রতারণার টাকা উদ্ধার। ১০টি ফেসবুক আইডি এবং ১টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার, মোবাইল ফোনে হুমকির সমাধান, ৩ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, ১টি হারানো জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা ছাড়াও, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ২৭০ জন এবং ১-এপিবিএন-এর ফেসবুক পেজের মাধ্যমে ৩৫৫ জনকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মোঃ আব্দুল লতিফ বলেন, “আমরা জনগণের পাশে আছি এবং সব ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। আমাদের এই সফলতার পেছনে রয়েছে ১-এপিবিএনের সকল সদস্যের নিষ্ঠা ও একাগ্রতা।” পুলিশের অন্য বক্তারা বলেন অতিরিক্ত ডিআইজি মোঃ আঃ লতিফ এর দিক নির্দেশনা, সহকারী অধিনায়ক পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন ও পুলিশ সুপার সাজিদুর রহমান এর তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ডিভাইসগুলো ফেরত পেয়ে ভুক্তভোগীরা ১-এপিবিএনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, এপিবিএনের এই ধরনের ইতিবাচক পদক্ষেপ সমাজে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

শেয়ার করুন: