ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুতে টিএমএসএস’র শোক

অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম
শেয়ার করুন:

ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের মৃত্যুতে টিএমএসএস’র শোক
বিশেষ প্রতিনিধি :
ঢাকা, ২১ জুলাই ২০২৫ , উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষাথীর মৃত্যু ও হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে জাতি স্তম্ভিত ও শোকাহত বলে উল্লেখ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে, “সবার মনে রক্তক্ষরণ হচ্ছে। এই শিশুদের পিতা-মাতা, স্বজন এর বুক ফেটে চৌচির হচ্ছে, কলিজা ছিন্নভিন্ন হয়ে অসহ্য যন্ত্রণায় জীবনকে জাহান্নাম অনুভূত হচ্ছে।” তিনি আরও বলেন, “দুর্বিষহ কষ্ট ও রক্তক্ষরণ নিয়ে জাতি তাদের সঙ্গে একাকার হয়ে রাষ্ট্রীয় শোক পালন করছে।” এই কঠিন সময়ে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ড. হোসনে-আরা বেগম মহান সৃষ্টি কর্তার নিকট প্রার্থনা করেছেন “এই দুর্ঘটনায় মৃত, আহত শোকসন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিন, জাতিকে বিপদমুক্ত করুন।” তিনি টিএমএসএসের কর্মী ও স্বেচ্ছা সেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সম্ভাব্য হতাহত ও বিপদগ্রস্তদের জন্য রক্তদানসহ প্রয়োজনীয় সর্বাত্মক সহায়তা করতে। উল্লেখ্য, গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির বেশ কয়েকজন শিক্ষার্থীর মৃত্যু ও হতাহত হন। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন: