বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইন কর্তৃক আয়োজিত এরিয়া ও জোনাল প্রধানদের সমন্বয়ে ২০২২-২২ অর্থ বছরের অগ্রগতি ও ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা ২১ অক্টোবর ঢাকার মিরপুর ডোমেইন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের অপারেশন-২ ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম।সারাদিন ব্যাপি কর্মশালায় সংস্থার কার্য অগ্রগতি পর্যালোচনা করণ ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় কোয়াটারের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি কর্মশালায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি কর্মশালায় বকেয়া ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করেন।তিনি সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানানো হয়।বিশেষ অতিথি টিএমএসএসের উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম বলেন,তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে ।কর্মশালায় ঢাকা ডোমেইন-২ এর আওতাধীন ৪ জন জোন প্রধান ও ২০ জন এরিয়া প্রধান অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনান্য খবর
আমিনপুরে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জেরে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিপন হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার (১৪…
বাংলাদেশকে ২০ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে ভারত
বাংলাদেশকে ২০ লাখ ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন (এইচসিকিউ) দেবে ভারত। হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেটটি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কিছু মাত্রায় কার্যকর বলে…
দেশে যেভাবে হবে টিকার ট্রায়াল
করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়ে চলতি সপ্তাহেই দুটি অগ্রগতি দেখা যেতে পারে দেশে। একটি হচ্ছে—সপ্তাহের শেষের দিকে যেকোনো দিন দেশে…
