ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিধান
এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২০ জন কর্মকর্তার র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ১৪মে বৃহস্পতিবার বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও গৌরবময় পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কর্মকর্তাদের কাঁধে উপপরিচালক পদমর্যাদার নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ। মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তিনি নব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে তার বক্তব্যে কর্মকর্তাদের দায়িত্বশীলতা, সততা, পেশাদারিত্ব ও নেতৃত্বের গুণাবলি ধারণ করে বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ বলেন, নতুন পদোন্নতির মাধ্যমে কর্মকর্তাদের ওপর আরও বড় দায়িত্ব অর্পিত হয়েছে। তাঁরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বাহিনীর কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তাঁরা দক্ষতা, সততা ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাটালিয়ান আনসার, কর্মকর্তা, কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিধান
