ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শেয়ার করুন:

মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি।। 
ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুইয়া। 
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মির্জা তারেক আহমেদ বেগ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ। 
এছাড়াও উপস্থিত ছিলেন  সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোটেক অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা। সভায় ২৫ জুন পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান উদযাপনে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় বলে জানানো হয়।

শেয়ার করুন: