জাতীয় সংসদে বাজেট বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল
এ কে খান :
মহান জাতীয় সংসদে এ অর্থ বছরের বাজেট সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সংগঠনের পক্ষ থেকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহীদুল ইসলাম রাসেল এ অভিনন্দন জানান। বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, মহান জাতীয় সংসদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যেই জাতির বহুল প্রতীক্ষিত ‘তৃতীয় ব্যারেজ’ প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। এ ঘোষণাকে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল দৃঢ়ভাবে সমর্থন করেন। তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সর্বস্তরের নেতা-কর্মীরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। একই সঙ্গে এ বিষয়ে দেশের তথাকথিত সুশীল সমাজের নীরবতায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ঘোষিত প্রকল্প দ্রুত বাস্তবায়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
