কৃষি সচিব রফিকুল ই মোহামেদ ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরাকে টিএমএসএসের ফুলেল শুভেচ্ছা
কৃষি সচিব ও একুশে পদক প্রাপ্ত শিল্পীকে ডক্টর হোসনে-আরা বেগমের ফুলেল শুভেচছা।
এ কে খান :
দেশের কৃষি প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনরত কৃষি সচিব রফিকুল ই মোহামেদ ও তাঁর পত্নী, একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। গতকাল ঢাকায় কৃষি সচিবের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎ পরবর্তী উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময়ের মাধ্যম আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জানা যায়, বগুড়ার সাবেক জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে রফিকুল ই মোহামেদ শহরের সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সময়কার উদ্যোগে বগুড়া শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নগর অবকাঠামো সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। পরবর্তীতে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি নানা প্রতিকূলতার সম্মুখীন হন এবং একসময় কারাবরণও করেন। তবে বর্তমান সরকারের সিদ্ধান্তে তিনি কৃষি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান তরুন প্রজন্মের অহংকার দেশ নায়ক সরকার প্রধান জনাব তারেক রহমান এর ইনসাফপূর্ণ সিদ্ধান্তে তাঁর এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তিকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। জানা যায় ১৯৯৫ সালে তৎকালীন জেলা প্রশাসক নুরুজ্জামান ভূঁইয়া কর্তৃক টিএমএসএস’র অনুকূলে লিজকৃত খাস জমিতে অবকাঠামো নির্মাণের জন্য লিখিত অনুমতি প্রদান করেন রফিকুল ই মোহামেদ। আদালত’র রায় অনুযায়ী ওই জমি টিএমএসএস’র অনুকূলে ভোগ করার অধিকার থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে সংস্থাটিকে অধিকারবঞ্চিত করার চেষ্টা ও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছে বলে জানা গেছে। আলোচনায় আরও জানা যায়, বিএনপি সরকারের সময়কার দুইজন জেলা প্রশাসক এবং আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক সামসুল হক’র পক্ষ থেকেও অবকাঠামো নির্মাণের লিখিত অনুমোদন প্রদান করা হয়েছিল, যা এখনো সরকারি নথিপত্রে সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, মানবতা ও নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সকল মহলের সহযোগিতা প্রয়োজন। তবে কিছু মহলের সমালোচনা ও বিরূপ মনোভাব এখনও পুরোপুরি শেষ হয়নি বলেও উল্লেখ করা হয়। এমন প্রেক্ষাপটে কৃষি সচিব রফিকুল ই মোহামেদ এবং তাঁর সহধর্মিণী ফেরদৌস আরা-কে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। তিনি তাঁদের সুস্বাস্থ্য ও কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়ন ও সংস্কৃতির বিকাশে তাঁদের অবদানের প্রশংসা করেন। এ সময় কৃষি সচিবের একান্ত সচিব, উর্ধ্বতন কর্মকর্তা ও টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
