শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের মিনি খামার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ওই মিনি খামারের ১টি ঘর ভস্মীভূত হয় ও আগুনে পুড়ে ২ টি গাভী ও ৬ টি ছাগল মারা যায়। এতে ওই মিনি খামারের মালিক কৃষক জামান মিয়ার ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে।আজ ২৮ জানুয়ারি ভোরে শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের ভাটি লংগর পাড়া গ্রামের মৃত মকসেদ মিয়ার ছেলে মোঃ জামান মিয়ার মিনি খামার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ৮নং খড়িয়া কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া জানান,অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই মুহূর্তে তাদের সরকারি সাহায্যে প্রয়োজন, ইউনিয়ন পরিষদের থেকেও সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
অনান্য খবর
বিষমুক্ত পান উৎপাদনে সাফল্য
বিষমুক্ত পান উৎপাদনে সাফল্য পেয়েছেন কৃষি বিজ্ঞানীরা। কোনো কীটনাশক ও রাসায়নিক ব্যবহার ছাড়াই ‘হলুদ আঠা ফাঁদ এবং ‘জৈব বালাইনাশক’…
গাইবান্ধায় গাক কর্তৃক অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
উত্তরাঞ্চল প্রতিনিধি : উত্তর জনপদের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর…
শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চান সৌদি বাদশাহ
সৌদি বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আবদুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের…
