উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে ২৩ ও ২৪ জুন কুড়িগ্রাম জেলার উলিপুর ও চিলমারী উপজেলার বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আনসার ও ভিডিপির রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিভিএমএস কর্তৃক বন্যার্ত আনসার ভিডিপি সদস্যদের মাঝে উক্ত ত্রান সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট চলতি দায়িত্ব মোঃ ইবনুল হক,উলিপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সোলায়মান হোসেন,কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, চিলমারী উপজেলা প্রশিক্ষিকা সাজেদা খাতুন, উলিপুর উপজেলা প্রশিক্ষিকা জাহানুর ও উপজেলা প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম।ত্রাণ বিতরণকালে পরিচালক মোঃ আব্দুস সামাদ বলেন,আনসার বাহিনী গণ মানুষের বাহিনী, সব সময় সাধারণ মানুষের পাশে থেকেই সেবা দিয়ে থাকে। বাহিনীর মহাপরিচালক তার নিজস্ব তহবিল হতে বন্যার্তদের সাহায্য প্রেরণ করেছেন। ইতোমধ্যে তিনি সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ,নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলার প্রায় সাড়ে চার হাজার বন্যার্ত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বাবদ প্রায় ১৯ লক্ষ টাকা প্রেরণ করেছেন।প্রত্যেক বন্যার্তকে চিড়া, মুড়ি,গুড়,লবন, মোমবাতি,খাবার স্যালাইন,হ্যালোজিন ট্যাবলেট ও দিয়াশলাই বিতরণ করা হচ্ছে।এ সহযোগিতা আমরা আপনাদের নিকট সুষ্ঠুভাবে পৌছি দিচ্ছি। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে বন্যা কবলিত ৭টি উপজেলায় ৫৮৪জন বন্যার্ত আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।আব্দুল খালেক পিভিএম, পাবনা২৪/৬/২২
অনান্য খবর
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ
আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই ভোজ্য তেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর,…
ওরশ যাত্রী নিয়ে শুক্রবার ভারতের উদ্দেশ্যে রাজবাড়ী থেকে ছেড়ে যাবে বিশেষ ট্রেন
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পবিত্র ওরশ শরীফে যোগ দিতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে ২হাজার ২শত ৬০ঁন যাত্রী…
যতদিন প্রয়োজন ততদিন প্রণোদনা
করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে সরকার অর্থ বিতরণ করছে। এসব প্রণোদনা প্যাকেজ শেষ হওয়ার…
