কুড়িগ্রামে আনসার ভিডিপি’র দ্বিতীয় ধাপের অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

শেয়ার করুন:

এম এ খালেক পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলার প্রশিক্ষণ কেন্দ্রে ২য় ধাপের অস্ত্রসহ ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন ৭ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের,রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম ও পিভিএমএস। প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি  প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,সরকার রংপুর অঞ্চলের উন্নয়ন কাজকে এতো বেশি তড়ান্বিত করছে,অল্প সময়ের মধ্যে রংপুর সিঙ্গাপুরে রুপান্তর হবে। তিনি বলেন,রংপুর বিভাগের ৮টি জেলায় খাদ্যশষ্য মজুদের জন্য ৬টি বড় সাইলো স্থাপন করা,কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, অর্থনৈতিক জোন ঘোষণা, ভুরুঙ্গামারী স্থলবন্দরকে উন্নতকরণ,চিলমারীর নৌ স্থলবন্দরকে আরো উন্নতকরন, নীলফামারীতে ইপিজেড স্থাপন,সৈয়দপুর আর্ন্তজাতিক মানের বিমানবন্দর চালু করণ, পঞ্চগড়ে পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা, তেতুলিয়াকে উন্নত স্থলবন্দরে রুপান্তর,লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন,বিমানবন্দরকে পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ, বুড়িমারী স্থলবন্দরকে উন্নত স্থলবন্দরে রুপান্তর করার পরিকল্পনা,গাইবান্ধা হতে জামালপুর ফেরি সার্ভিস চালু পরিকল্পনা করাসহ দিনাজপুরের লিচু ও রংপুরের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। তিনি আরো বলেন,সরকার এসব মেগা প্রকল্প প্রতিষ্ঠার মাধ্যমে রংপুরকে সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে আনসার ও ভিডিপি’র সদস্যদেরকে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি নারীদেরকেও সমভাবে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের উন্নয়ন কর্মকান্ডকে  বেগবান ও উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য প্রশিক্ষার্থীদের প্রতি আহবান জানান।তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্দ ঞ্জান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ ও জাতীর কল্যানে আত্ম নিয়োগ করার জন্য আহবান জানান।তিনি যার যার অবস্থান থেকে নিজের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে প্যারেড পরিচালনা করেন ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন ও রাজারহাট উপজেলা আনসার  ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার প্রমুখ বক্তব্য দেন। কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কার্যালয়ের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা,রাজারহাট উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান ও ব্যাটালিয়নের পিসি রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণটি ৬ আগস্ট শুরু হয়ে আগামী ২১ দিন ব্যাপী পরিচালিত হবে। কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা হতে বাছাইকৃত ১০০ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ  করছেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান।

শেয়ার করুন: