বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর দিক নির্দেশনায় কাশিনাথপুরের হরিদেবপুর এলাকায় ২৫ মে বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্নার নেতৃত্বে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রওশন আলীর উপস্থিতিতে আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নাহার ফুড ও ভাই ভাই বেকারি নামক দুই টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই লাইসেন্সের শর্ত না মেনে খাদ্য উৎপাদন করায় দুই টি পণ্যের লাইসেন্স নিয়ে একাধিক পন্য উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না দেওয়ায় পন্য মোড়কজাত করণের শর্ত না মেনে মোড়কীকরণ খাবারে রঙ মেশানোসহ খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পন্য উৎপাদন করার অপরাধে নাহার ফুডের মালিক মোঃ মিজানুর রহমান কে ২৫ হাজার টাকা ও ভাই ভাই বেকারির মালিক মোঃ মাসুদ মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের উৎপাদিত ক্ষতিকর বিস্কুট পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী জনসম্মুক্ষে ধংস করা হয়। উভয়কে লাইসেন্স এর শর্ত মেনে পন্য উৎপাদন ও মোড়কজাত করনের জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না বলেন আমরা জানতে পারি অস্বাস্থ্যকর পরিবেশে কেক পাউরুটি বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিলো। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অনান্য খবর
বৈশ্বিক নেতাদের জলবায়ু অনুষ্ঠানে নেতৃত্বে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ইস্যুতে বুধবার ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান সভাপতি হিসেবে বৈশ্বিক নেতাদের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে…
১৭ মার্চ আসছে ২০০ টাকার নোট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাজারে আসছে ২০০ টাকার নোট। আগামী ১৭ মার্চ নতুন এই নোট বাজারে…
বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় হবিগঞ্জ সার্কিট হাউস…
