সুন্দরবনের আত্মসমর্পণ করা ২৭টি বাহিনীর ২৮৪ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুয়েল জেটিসংলগ্ন এলাকায় শনিবার বেলা ১১টায় তাদেরকে এই উপহার সামগ্রী বিতরণ করে র্যাব-৮। উপহারের মধ্যে ছিল চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী। র্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান ও উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ উপহার বিতরণ করেন। উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় সাংবাদিকদের বলেন, আত্মসমর্পণ করা দস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে এ দস্যুদের বিরুদ্ধে করা চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ছাড়া অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনান্য খবর
রাণীশংকৈলে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন
মাহাবুব আলম ,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বুধবার (৩১মে) বিকেলে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন খাদ্য…
শেখ হাসিনার প্রশংসায় আসামের মুখ্যমন্ত্রী
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। শুক্রবার আসামের রাজধানী…
সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা, শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই…
