১৫ লাখ ডোজ এ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এটি অত্যন্ত সুখের বিষয় সৌদি সরকার আমাদের ১.৫ মিলিয়ন টিকা কোন খরচ ছাড়াই উপহার দিয়েছে। তাছাড়া ১ মিলিয়ন ডলারের অন্যান্য যন্ত্রপাতি দিয়েছে। সৌদির সঙ্গে বাংলাদেশের দৃঢ় সম্পর্ক। তাদের সঙ্গে আমাদের অনেক দিক থেকে সম্পর্ক বেড়েছে। তারা আমাদের উন্নয়নের অংশীদার। আশা করি এ সম্পর্ক অব্যাহত থাকবে।
অনান্য খবর
আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি ছায়া অনুসন্ধানে দুদক
এস এম মিজান : মুজিববর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দুস্থদের জন্য ঘর নির্মাণে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এবার মাঠে…
‘জাতীয় নির্বাচন আগামী বছরের শেষে বা ২৪ সালের শুরুতেই’
আগামী বছরের শেষ প্রান্তিকে বা ২৪ সালের শুরুতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল…
ইউক্রেন ছেড়েছেন ৪১৮ জন বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে এ পর্যন্ত ৪১৮ জন বাংলাদেশি পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়াতে পৌঁছেছেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য…
