এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আসাদুজ্জামান বিকাশ :
পাবনা সুজানগর বুধবার ১১ জানুয়ারী ২০২৩ ইং মথুরাপুর উচ্চবিদ্যালয়ে মাঠে সুজানগর পৌর ও ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক
জনাব আলহাজ্ব কামরুজ্জামান উজ্জল এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ভায়না ও সুজানগর পৌর সভার এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
আলহাজ্ব কামরুজ্জামান উজ্জ্বল সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক স-হসম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির তথ্য – গবেষণা সম্পাদক।
কামরুজ্জামান উজ্জ্বল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলকে সুসংগঠিত করতে হবে, জননেত্রী সভানেত্রী শেখ হাসিনার নৌকা কে বিজয়ী করার লক্ষে সাবই এক সাথে মিলে কাজ করতে হবে। পাবনা- ২ সুজানগর,আমিনপুর আসনের নৌকা প্রতীক যে পাবে তার সাথে কাজ করবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব আব্দুল ওহাব , জনাব জিয়াউর রহমান কল্লোল ভাইস চেয়ারম্যান, সুজানগর উপজেলা জনাব তোফাজ্জল হোসেন তোফা সাবেক মেয়র , সুজানগর পৌরসভা জনাব আমিনউদ্দীন চেয়ারম্যান , ভায়না ইউনিয়ন পরিষদ জনাব রায়হান আলী শেখ মিলন সাধারণ সম্পাদক , সুজানগর পৌর আওয়ামীলীগ
জনাব সিদ্দিকুর রহমান
সাধারণ সম্পাদক , ভায়না ইউনিয়ন আওয়ামী লীগ
জনাব সাইদুর রহমান সাইদ
সাধারন সম্পাদক , সুজানগর উপজেলা যুবলীগ জনাব জুয়েল রানা সভাপতি , সুজানগর পৌর যুবলীগ জনাব জাহিদুল ইসলাম তমাল সভাপতি , সুজানগর উপজেলা ছাত্রলীগ
জনাব শেখ তুষার আহমেদ
সাধারণ সম্পাদক , সুজানগর উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রায় ৫০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
