পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি)নামে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনান্য খবর
সরকারি পণ্য আনার আগেই শুল্ক পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্থিক ক্ষতি এড়াতে বিদেশ থেকে পণ্য আনার আগেই সরকারি দপ্তরকে শুল্ক পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে…
অর্থ ছাড়ে উদার হচ্ছে সরকার
করোনাকালীন সময়ে বাজেটের অর্থছাড়ে উদার হচ্ছে সরকার। এরই আলোকে পরিচালন বাজেটের আওতায় স্বায়ত্তশাসিত সংস্থার অনুকূলে বরাদ্দকৃত অর্থছাড়ের পদ্ধতি সহজ…
জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত: এনামুল হক শামীম
শরীয়তপুর ২৮ডিসেম্বর,বৃহস্পতিবার : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন,…
