ঢাকায় নিযুক্ত ৪২ দেশের রাষ্ট্রদূত আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন। তারা সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরিদর্শন বইতে সই করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনি উপলক্ষ্যে বিদেশি রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ ভোরে তারা সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেরি পার হওয়ার সময় তাদের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখাবেন। এছাড়াও, পুরো সফরকালে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে থেকে টুঙ্গিপাড়া ঘুরে দেখাবেন। বিশেষ করে টুঙ্গিপাড়ায় বর্তমানে একটি মেলা চলছে। সেই মেলাতেও কূটনীতিকরা যাবেন।জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার যুগান্তরকে বলেন, ১৭ মার্চ কিংবা ২৬ মার্চের মতো জাতীয় দিবসে কর্মসূচিতে ঠাসা থাকে। ওই সময়ে কূটনীতিকদের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই সময়ে তাদের দেখানোর জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রাপথে তাদের পদ্মা সেতু দেখানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর আজ হেলিকপ্টারে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।
অনান্য খবর
রাষ্টদূতের আশ্বাস : রোহিঙ্গা ইস্যুতে সহায়তা করবে চীন
মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বাংলাদেশ সীমান্তে সৃষ্ট অস্থিরতার বিষয়ে চীনের রাষ্ট্রদূতকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব…
সেই ভূমিহীন ১১ পরিবার পেলো সরকারি জমি
এ যেন স্বপ্ন, স্বপ্নই তো। যেটা কল্পনাতেই আনেননি যশোরের আদিবাসী ভূমিহীন নীল শ্রমিকের বংশধরেরা-এবার সেটাই সত্যি হলো। ভাসমান হয়ে…
ইলিশ উৎপাদনে বিশ্বে শীর্ষে বাংলাদেশ
৮৬ শতাংশই উৎপাদন হয় এই দেশে, পরিণত হয়েছে রোল মডেলে ইলিশ উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ। সুস্বাদু এই মাছ উৎপাদনে…
