ঢাকায় নিযুক্ত ৪২ দেশের রাষ্ট্রদূত আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন। তারা সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরিদর্শন বইতে সই করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের সমাপনি উপলক্ষ্যে বিদেশি রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়া যাচ্ছেন। আজ ভোরে তারা সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেরি পার হওয়ার সময় তাদের পদ্মা সেতুর কাজের অগ্রগতি দেখাবেন। এছাড়াও, পুরো সফরকালে প্রতিমন্ত্রী বিদেশি কূটনীতিকদের সঙ্গে থেকে টুঙ্গিপাড়া ঘুরে দেখাবেন। বিশেষ করে টুঙ্গিপাড়ায় বর্তমানে একটি মেলা চলছে। সেই মেলাতেও কূটনীতিকরা যাবেন।জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বুধবার যুগান্তরকে বলেন, ১৭ মার্চ কিংবা ২৬ মার্চের মতো জাতীয় দিবসে কর্মসূচিতে ঠাসা থাকে। ওই সময়ে কূটনীতিকদের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই এই সময়ে তাদের দেখানোর জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রাপথে তাদের পদ্মা সেতু দেখানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান। টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদনের পর আজ হেলিকপ্টারে কূটনীতিকরা ঢাকায় ফিরবেন।
অনান্য খবর
১৬শ’ নারী ও শিশুকে অনুদান দেয়ার সিদ্ধান্ত
এক হাজার ৬৫৮ জন নারী ও শিশুর মাঝে ৯১ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।…
বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। বাংলাদেশ আজ বিশ্বের…
কৃষি ও খাদ্য সুরক্ষা চর্চায় বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত
বাংলাদেশ কৃষি ও খাদ্য সুরক্ষার উত্তম চর্চা বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে প্রস্তুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ মে…
