পাবনায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন
খালেক খান :
পাবনা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, সরকারি সেবার মান বৃদ্ধি ও সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
মঙ্গলবার ২৪ নভেম্বর তিনি আটঘরিয়া ও চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, আশ্রয়ণ প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, পৌরসভা ও সরকারি দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। সফরের শুরুতে জেলা প্রশাসক আমিনুল ইসলাম আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণ কাজের অগ্রগতি, কাজের গুণগত মান ও সার্বিক বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। পরে তিনি দেবোত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে নাগরিক সেবা পাচ্ছেন, সে বিষয়ে খোঁজখবর নেন। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচিতেও অংশ নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি। পরে জেলা প্রশাসক চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবা মূলক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে মথুরাপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে প্রকল্পের সার্বিক অবস্থা ও উপকারভোগীদের বসবাসের পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। এ ছাড়া তিনি চক উথুলী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। সাধারণ মানুষ বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক চাটমোহর পৌরসভা, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানের দাপ্তরিক কার্যক্রম, সেবার পরিবেশ, প্রশাসনিক ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের সমন্বয় পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সরকারি সেবার গুণগত মান বৃদ্ধি, দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, সেবাপ্রার্থীদের হয়রানি কমানো ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দিনের কর্মসূচির শেষ পর্যায়ে চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে উপজেলা প্রশাসনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের প্রতিফলন ঘটে।
সংশ্লিষ্টদের মতে, জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শন সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি, প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহি নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের জন্য মানসম্মত জনসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।