এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের ঢাকার মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সভাপতি শাহেনুর ইসলাম শাহিন ও সহসভাপতি এ কে এম আবু হানিফ এর দলটির কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ অক্টোবর সন্ধ্যায় তাঁরা ঢাকার মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিদের বরণ করে নেন। সাক্ষাৎকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আন্তরিক পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষ দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার বিষয়ে নিজেদের অবস্থান এবং প্রত্যাশা তুলে ধরেন। মতবিনিময় সভায় ওয়েস্টার্ন নিউইয়র্ক বিএনপির সভাপতি শাহেনুর ইসলাম শাহিন ও সহসভাপতি এ কে এম আবু হানিফ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর হাতকে শক্তিশালী করা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি তাঁদের দায়বদ্ধতা রয়েছে। দেশ ও জাতীর কল্যাণে এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে প্রবাসী নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সভায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, প্রবাসে অবস্থান করেও দেশ ও দলের প্রতি নেতাকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও দায়িত্ববোধ সংগঠনের জন্য অনুপ্রেরণার উৎস। দেশের বাইরে থেকেও যাঁরা দলীয় আদর্শ ধারণ করে সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, তাঁদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দেশ-বিদেশে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, দেশ ও প্রবাসের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক ঐক্যের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। এ ক্ষেত্রে পেশাজীবী সমাজের সক্রিয় অংশগ্রহণ এবং প্রবাসী নেতাকর্মীদের আন্তরিক ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তাঁরা উল্লেখ করেন। সাক্ষাৎ ও মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, আন্তরিক আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।
