জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন

জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন
শেয়ার করুন:
জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেলের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, সংগঠনের সাংগঠনিক কার্যালয়ে গতিশীলতা, ত্যাগ, নিষ্ঠা এবং নেতৃত্বের প্রতি আস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। পেশাজীবী দলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাখাওয়াত হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও নেতৃত্বের মাধ্যমে পেশাজীবী দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। একই সঙ্গে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মোহাম্মদ সাখাওয়াত হোসেন বর্তমানে নিউ জার্সি স্টেইট বিএনপি, আমেরিকার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। পেশাজীবী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম হীরক, জাতীয়তাবাদী পেশাজীবী দলের খুলনা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মো. নবীন উদ্দিন, কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, জামালপুর জেলা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক নয়নতারা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মো. আব্দুল খালেক খান প্রমুখ। অভিনন্দন বার্তায় নেতারা বলেন, মোহাম্মদ সাকাওয়াত হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, দেশের বৃহত্তর স্বার্থে পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করতে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা প্রয়োজন। নতুন দায়িত্বে মোহাম্মদ সাকাওয়াত হোসেনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সাংগঠনিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন নেতৃবৃন্দ।
শেয়ার করুন: