বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের রেঞ্জ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুর নগরীর মাহিগঞ্জে অবস্থিত আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। এতে আনসার ভিডিপি’র রংপুর রেঞ্জের আওতাধীন সকল জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন ইউনিট প্রধানগণ অংশ নেয়। সভার শুরুতেই উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সম্মেলনে অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগত জানান। পরবর্তীতে রেঞ্জের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বাহিনীর সাংগঠনিক জোরদার করণ, প্রশাসনিক ব্যবস্থাপনা, প্রশিক্ষণ কার্যক্রম, জনকল্যাণ মূলক কর্মকাণ্ড এবং মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রমের বর্তমান চিত্র নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন উপস্থিত কর্মকর্তারা। সভাপতি তাঁর বক্তব্যে রংপুর রেঞ্জের চলমান কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন এবং বাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
রংপুরে আনসার-ভিডিপি’র রেঞ্জ সম্মেলন অনুষ্ঠিত
