কুষ্টিয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে পেশাজীবী দলের দোয়া মাহফিল।
এ কে খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেলের নির্দেশনা অনুযায়ী ও দেশব্যাপী নানা কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সারে ১২ টায় কুষ্টিয়া এনএস রোর্ডের সিংগারমোড় দলের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার সদস্য সচিব বিশিষ্ঠ সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। আলোচনায় প্রধান অতিথি জাকির হোসেন সরকার বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব দেশের জাতীয়তাবাদী রাজনীতিতে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রধান অতিথি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির একজন নেত্রী ছিলেন না, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জে পরিপূর্ণ। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর রাজনৈতিক আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্ঠিয়া জেলা বিএনপির সদস্য গ্রীন কুষ্ঠিয়া ক্লীন কুষ্ঠিয়ার আহবায়ক আব্দুল মুঈদ বাবুল, জেলা কৃষক দলের আহবায়ক সুমন আহমেদ ও ইবি ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলুফা আক্তার। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। বিশেষ অতিথি আব্দুল মুঈদ বাবুল বলেন মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কৃষক দলের আহবায়ক সুমন আহমেদ বলেন, খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। মোঃ রাশেদুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর স্মৃতি ও রাজনৈতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যে মোঃ শহিদুল বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জাতীয়তাবাদী পেশাজীবীদের দেশ ও মানুষের কল্যাণে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, দেশ জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে পেশাজীবী দলের কুষ্ঠিয়া জেলা কমিটির সদস্য, বিএনপি’র সদস্য, অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ শহিদুল ইসলাম।
