চট্টগ্রাম টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত: বিগত বছরের অর্জন পর্যালোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জোর

চট্টগ্রাম টিএমএসএস'র কর্মশালা অনুষ্ঠিত: বিগত বছরের অর্জন পর্যালোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জোর
শেয়ার করুন:

চট্টগ্রাম টিএমএসএস’র কর্মশালা অনুষ্ঠিত: বিগত বছরের অর্জন পর্যালোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে জোর

এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তজাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-৫ ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ  বছরের কার্যঅগ্রগতির অর্জন পর্যালোচনা, কর্মকৌশল নির্ধারণ এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের কর্মকৌশন নির্ধারণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা বুধবার ৭ জুলাই, চট্রগ্রামে হোটেল সৈকত এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে তাদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই সভার আয়োজন করে। চট্টগ্রামে হোটেল সৈকত এর হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিগত অর্থ বছরের কার্যক্রমের অর্জন পর্যালোচনা করা হয়। একই সাথে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ও কর্মপরিকল্পনা প্রণয়ন, নতুন নতুন কৌশল নির্ধারণ ও তার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা পরামর্শমূলক দিক নির্দেশনা দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপনিবাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। চট্টগ্রাম ডোমেইনের ডোমেইন প্রধান ও যুগ্ম পরিচালক মোঃ আঃ রাজ্জাক সভায় সভাপতিত্ব করেন। কর্মশালায় ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম। টিএমএসএস’র নির্বাহী উপদেষ্টা মোঃ আতাউর রহমান ও পরিচালক অপারেশন এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম। তারা কর্মশালায় অংশ গ্রহণকারী কর্মকর্তারদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন। প্রধান অতিথি সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এই ডোমেইনে চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, টিএমএসএস একটি সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। টিএমএসএস লাভের আশায় নয়, সেবার মানসিকতা নিয়েই সারা দেশে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।” তিনি অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম’র ভীশন বাস্তবায়নের জন্য সকল মাঠকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এছাড়াও, তিনি কর্মীদের তরুণ প্রজন্মের উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসর অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান। কর্মশালায় তিনি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় চট্টগ্রাম ডোমেইনের অধীনে থাকা চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, সাতকানিয়া, ফেনী ও নোয়াখালী জোনের ১৫ জন রিজিওন প্রধান তাদের নিজ নিজ এলাকার কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। বক্তারা টিএমএসএস-এর সকল পর্যায়ের সেবাসমূহকে ভবিষ্যতে আরও কার্যকর করার লক্ষ্যে নতুন নতুন কৌশল ও কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে টিএমএসএস’র ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত কর্মকর্তা ও সকল মাঠকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়, যাতে তারা টিএমএসএস’র লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করতে পারেন। এই কর্মশালার মাধ্যমে চট্টগ্রাম ডোমেইনের সকল রিজিওনের কার্যক্রমে নতুন গতি আসবে এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলো আরও সফলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ডোমেইন প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে গভে তোলার আহবান জানান।তিনি আরও বলেন তৃণমূল সদস্যদের মধ্যে টিএমএসএস’র কার্যক্রম দ্রুত সময়ে পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। কর্মশালায় সকল জোন প্রধান, এরিয়া প্রধান, শাখা প্রধান, সকল শাখা হিসাব কর্মকর্তা ও উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: