সিলেট টিএমএসএস’র বার্ষিক অর্জন পর্যালোচনা ও কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত।
এ কে খান :
বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-৭ সিলেট ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের অর্জন পর্যালোচনা ও ২০২৬-২৭ অর্থ বছরের কর্ম কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের ব্রাক লার্ণিং সেন্টার, সিলেটে অদ্য ৫ জুলাই রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস’র সিলেট ডোমেইনে কর্মরত শাখা প্রধান, রিজিওন প্রধান ও জোন প্রধানগন এ সভায় অংশ গ্রহণ করেন। টিএমএসএস এর সিলেট ডোমেইন’র, ডোমেইন প্রধান সহকারী পরিচালক ওয়াকিল আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। সেক্টর প্রধান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আমরা নতুন, নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। তিনি তরুণদের নতুন উদ্যোক্তা করতে হলে তাদের মধ্যে সেই মোতাবেক কাজ করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। তিনি বলেন টিএমএসএস সারা দেশে নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। টিএমএসএস লাভের আশায় নহে, সেবার মানসিকতা নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে। মোঃ সোহরাব আলী খান কর্মকর্তাদের নতুন, নতুন প্রকল্প চিহ্নিত করে সে মোতাবেক কাজ করার পরামর্শ দেন। তিনি খেলাপী ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় এবং নতুন নতুন প্রকল্পে ঋণ বিতরণ জোরদার করণের আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য দেন ও ডোমেইনের সার্বিক কর্মসূচি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন সিলেট ডোমেইন’র, ডোমেইন প্রধান সহকারী পরিচালক ওয়াকিল আহমেদ। তিনি তার বক্তব্যে বিগত সময়ের সিলেট ডোমেইন’র ত্রৈমাসিক কার্য অগ্রগতি পযালোচনা, কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন ও আগামী অর্থ বছরের নানা কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস’র অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম, পরিচালক অর্থ-২ মোঃ আবুল বাশার ভূইয়া ও পরিচালক আরপিডি শুভাশিস সাহা প্রমূখ বক্তব্য দেন। ভার্চুয়ালী সংযুক্ত থেকে মাঠ পযায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ মূলক দিক নির্দেশনা দেন আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। টিএমএসএস’র নির্বাহী উপদেষ্টা আতাউল রহমান ও পরিচালক মোঃ মাহবুবর রহমান প্রমূখ বক্তব্য দেন। বক্তারা কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তারা টিএমএসএস’র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডকে আরও গতিশীল ও বেগবান করতে মাঠ কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বক্তারা মাঠ কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনসহ নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানানো হয়। তারা টিএমএসএস’র সামাজিক ও মানবিক কর্মকান্ড গুলো সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার আহবান জানান। সভায় মৌলভীবাজার জোন প্রধান মোঃ রফিকুল ইসলাম, সিলেট জোন প্রধান মোঃ সেলিম রেজা, সুনামগঞ্জ জোন প্রধান মোঃ আবুল হাশেম, হবিগঞ্জ জোন প্রধান মোঃ শাহানুর আলম ও বিয়ানীবাজার জোন প্রধান মোঃ আজিজুল হক তাদের নিজ নিজ জোনের কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। সিলেট ডোমেইনের, ১৫টি রিজিওনের, রিজিওন প্রধান, ৯৪ টি শাখার শাখা প্রধান এবং ৫টি জোনের, জোন প্রধান সহ সংস্থার বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন এ সভায় অংশ নেয়, যা তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। কর্মকর্তাদের সক্রিয় অংশ গ্রহণ এবং মূল্যবান মতবিনিময় সভাকে আরও সমৃদ্ধ করেছে। সভায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইন কার্যক্রমের ভূমিকা, নতুন নতুন কৌশল ও প্রযুক্তি প্রয়োগ, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা ডোমেইন কার্যক্রমে নতুন, নতুন উদ্ভাবনী পদ্ধতি এবং আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। অংশ গ্রহণকারীরা দলবদ্ধ আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে মনোনিবেশ করেন। সমাপনীতে অংশ গ্রহণকারীরা বলেন, এই সভাটি তাঁদের ডোমেইন কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে সহায়ক হবে। তারা প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠ পর্যায়ে প্রয়োগ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে পারবেন। হেম গ্র্যান্ড সেক্টর কর্তৃপক্ষ জানানো হয়, এই ধরনের সভা ভবিষ্যতে নিয়মিত আয়োজন করা হবে, যাতে তাঁদের সকল স্তরের কর্মীরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ডোমেইন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে পারে। এই সভাটি হেম গ্র্যান্ড সেক্টরের কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং জাতীয় উন্নয়নে তাঁদের ভূমিকা আরও জোরদার করবে। এ সময় টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব মেহেদী আল পারভেজ ও হিসাব কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সস্থায় সন্তোষজনক ফলাফল অর্জন করায় টিএমএসএসের পক্ষ থেকে ১১জন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস’র সিলেট জোনের, জোন প্রধান মোঃ সেলিম রেজা।
