পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
শেয়ার করুন:
পাবনায় ক্যাডেট এএসআই নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
এ কে খান, পাবনা ব্যুরো:
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমের তৃতীয় ও শেষ দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ জুন পাবনা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে। পাবনা জেলার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ-এর সার্বিক তত্ত্বাবধানে তৃতীয় দিনের পরীক্ষায় দ্বিতীয় দিনের ধাপ উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেয়। এদিন প্রার্থীদের পুশআপ, সিটআপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি পরীক্ষা নির্ধারিত মানদণ্ড অনুযায়ী কঠোর ভাবে পরিচালিত হয়। নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যরা, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা। পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ জানিয়েছেন, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা বদ্ধ পরিকর। যোগ্য ও মেধাবী প্রার্থীদের বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সকল কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হচ্ছে।
শেয়ার করুন: