পাবনায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, ৫৭৮ নারী পেলেন সহায়তা
এ কে খান, পাবনা ব্যুরো :
পাবনায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫৭৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয় এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ ও নগদের মাধ্যমে প্রত্যেকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। শনিবার ১৬ মে বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে দেশের ২২টি জেলার ২২টি উপজেলার ২২টি ইউনিয়নের ২২টি ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পাবনার চরতারাপুরের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপকারভোগী নারী এই কর্মসূচির আওতায় আসবেন। এজন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার ছুফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. আরেফা সুলতানা রুমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মনিরুজ্জামান, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা ও একেএম মুসা, কাউন্সিলর ফরহাদ জোয়ার্দ্দার ও সেলিম সরদার, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক এনাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন’র মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন সাগর ও সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এড. এসকে সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু, হিউম্যান রাইটস পাবনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু বিশ্বাস, পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন বটু, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী লুৎফুন্নাহার হাজারী, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মহছিনা খান সেতু ও সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ প্রমূখ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সরকারি শিশু পরিবার পাবনার উপ-তত্ত্বাবধায়ক সুবর্ণা সরকার ও পাবনা প্রবেশন অফিসের, প্রবেশন অফিসার হাফিজ আহম্মেদ।
