ময়মনসিংহে টিএমএসএসের ত্রৈমাসিক কর্মশালা অনুষ্ঠিত : সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার
এ কে খান :
দেশের শীর্ষ স্থানীয় ও আন্তজার্তিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর ময়মনসিংহ ডোমেইন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরের ত্রৈমাসিক কার্য অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী কর্মশালা গত বুধবার ৯ জুলাই ময়মনসিংহের শাপলা এনজিও-এর প্রশিক্ষণ ভেনুতে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস’র অপারেশান-১২ ময়মনসিংহ ডোমেইন’ এই কর্মশালার আয়োজন করে। ময়মনসিংহ ডোমেইনের জোনাল ম্যানেজার, আরএম, পিও ও শাখা প্রধানদের সমন্বয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। তিনি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সততা ও ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, টিএমএসএস লাভের আশায় নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সারা দেশব্যাপী নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের সময় উপযোগী পরিশ্রম করারও আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস-এর জিজি, আইটি পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও সেক্টর প্রধান টিইএস ফয়জুন্নাহার প্রমূখ। কর্মশালায় টিএমএসএস-এর ময়মনসিংহ ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ ডোমেইনের আওতাধীন পরিচালিত টিএমএসএস-এর কর্মকাণ্ডের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনা ও পর্যালোচনা শেষে উপস্থিত সকলেই চলতি অর্থবছরে ঝুঁকি মুক্ত ঋণস্থিতি বৃদ্ধি করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালায় উপপরিচালক মনিরুল গনি চৌধুরী, ট্রেনিং কর্মকর্তা শহিদুল ইসলাম, ময়মনসিংহ ডোমেইনের ৪ জন জোনাল ম্যানেজার, ৬ জন আরএম, ৬ জন শাখা প্রধান, ৬ জন পিও এবং এডি মেহেদী আলম সহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস-এর ময়মনসিংহ ডোমেইনের, সহকারী ডোমেইন প্রধান মোঃ জিন্নাত হোসেন। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা ময়মনসিংহ ডোমেইনে ২০২৫-২০২৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনেরও প্রত্যয় ব্যক্ত করেন।
