মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে বে- সরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১৩ই ডিসেম্বর ২০২৩ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা (বেড়া) তে এক দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত ক্যম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মো শহিদুল হক শহীদ। বিশেষ অতিথি ছিলেন আশা কাশিনাথপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো:জাহাঙ্গীর আলম। এছাড়াও এলাকার আরও গন্যমান্য ব্যাক্তি বগ ও সাধারণ সেবাপ্রাথীরা উপস্থিত ছিলেন।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা:মো:মেহেদি হাসান, হেলথ সেন্টার ইনচার্জ আশা মাসুন্দিয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৭৫ জন রোগী কে ফ্রী চিকিৎসা সেবা এবং ১৫০ জন রোগীর ফ্রি ডায়াবেটিস ও রক্তচাপ পরিমাপ সহ প্রায় তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যসেবা বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। আশা ঋন দান কমসূচীর পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, ফিজিওথেরাপি সহ নানা সামাজিক কমসুচী পরিচালনা করে যাচ্ছে ।
অনান্য খবর
সাঁথিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খাঁন এর দাফন সম্পন্ন
সাঁথিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম খাঁন এর দাফন সম্পন্ন কামরুজ্জামান টিপু: পাবনা জেলার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর নতুনপাড়ায় বীর…
দেশের অর্থনীতিতে অবদান রাখায় ৩৮ প্রবাসীকে সম্মাননা
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ…
পীরগঞ্জে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নির্মানাধীন টয়লেটের ট্যাংকির মাটি খনন করার সময় মাটি ধসে চাপা পড়ে রাসেল (১৮) নামে…
