নাটোর টিএমএসএসের কৈশোর  কর্মসূচি কর্তৃক শেখ রাসেল দিবস পালিত 

শেয়ার করুন:

নাটোর টিএমএসএসের কৈশোর  কর্মসূচি কর্তৃক শেখ রাসেল দিবস পালিত 
এ কে খান  : 
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের অপারেশান-১১ নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদার সহিত পালিত হয়েছে। নাটোর চন্দ্র কলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ দিবস উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায়, টিএমএসএসের আয়োজন ও বাস্তবায়নে শেখ রাসেল দিবস উপলক্ষে কৈশোর কর্মসূচি কর্তৃক  আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। নাটোর চন্দ্র কলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে শেখ রাসেলের স্মৃতিময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর জোনের, জোন প্রধান এ এস এম আরিফুল বাসার। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের কৈশোর কর্মসূচির এসপিও মোঃ জাহাঙ্গীর আলম খান। অনুষ্ঠানে নাটরের ছাতনী ইউনিয়নের ১৮ টি ক্লাবের কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তি, এনজিও কর্মী, জনপ্রতিনিধি, নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে বৃক্ষ রোপণ করা হয়। 

শেয়ার করুন: