আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চল কর্তৃক আয়োজিত,বরিশাল অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা সহকারী মহব্যবস্থাপক জি এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক উল আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ পরিচালক মোঃ আশরাফুল আলম,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক আফরোজা আক্তার লাইজু,ব্যাংকের জিএম জেড এম হাফিজুর রহমান ও সহকারী মহাব্যবস্থাপক বাদল চন্দ্র দেবনাথ প্রমুখ।প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হলে বরিশাল অঞ্চলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানে হয়। প্রধান অতিথি উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পাশাপাশি চলতি অর্থ বছরে শাখা গুলিকে খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী,আনসার ভিডিপি সংগঠন সদস্য,সদস্যা,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,শেয়ার হোল্ডার সদস্য,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনান্য খবর
নবনির্মিত মানিকনগর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন এমপি টুকু ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
নবনির্মিত মানিকনগর দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন এমপি টুকু ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর…
দেশে চীনের নতুন টিকা ট্রায়ালের অনুমোদন
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সের (আইএমবি ক্যামস)-টিকা বাংলাদেশে ট্রায়ালের অনুমতি…
হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
হবিগঞ্জ প্রতিনিধি:“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২-ইং শুরু হয়েছে। শনিবার (১৯নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে…
