হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম)। শনিবার (১০সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন করেন তিনি। ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম) হবিগঞ্জ সদর মডেল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এ সময় ডিআইজিকে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে ডিআইজি সদর মডেল থানার বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখেন ও নবনির্মিত থানা ভবন পরিদর্শন করেন।
এসময় তিনি সদর মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
হবিগঞ্জ সদর মডেল থানা সংক্ষিপ্ত পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে’সহ সদর মডেল থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
